মাস্কের জরিপে এগিয়ে ট্রাম্প
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের দুই প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ও কমলা হ্যারিসকে নিয়ে একটি জরিপ চালিয়েছিলেন ধনকুবের ইলন মাস্ক। সেই জরিপে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ও রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ডেমোক্রেটিক পার্টির প্রার্থী ও বর্তমান ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে ভূমিধস ব্যবধানে পেছনে ফেলেছেন।
ভোটের ফলাফলে দেখা গেছে, এর মধ্যে ডোনাল্ড ট্রাম্পের পক্ষে ভোট দিয়েছেন ৭৩ শতাংশ ব্যবহারকারী এবং কমলা হ্যারিসের পক্ষ নিয়েছেন মাত্র ২৭ শতাংশ ব্যবহারকারী।
এদিকে, দিন কয়েক আগেই মার্কিন গণমাধ্যম ওয়াশিংটন পোস্ট, এবিসি নিউজ এবং জরিপ পরিচালনাকারী সংস্থা ইপসস পরিচালিত এক জরিপে দেখা গেছে, মার্কিন ভোটারদের মধ্যে ট্রাম্পের চেয়ে কমলার জনপ্রিয়তা বেশি।
জরিপ অনুসারে, বিরোধী দল রিপাবলিকান পার্টির প্রার্থী ও সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চেয়ে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী কমলা হ্যারিস অন্তত ৪ পয়েন্ট এগিয়ে আছেন। কমলা পেয়েছেন জরিপে অংশগ্রহণকারীদের ৪৯ শতাংশের সমর্থন এবং ডোনাল্ড ট্রাম্প পেয়েছেন ৪৫ শতাংশ সমর্থন।
ডিবিটেক/বিএমটি







